বরগুনায় ২৬ কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনায় আবদুল মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ২৬ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় বরগুনা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবদুল মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মোবারক আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক প্রকৌশলী নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মিলাদ পরিচালিত হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিবছর নিয়মিতভাবে আবদুল মজিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে আসছে।
১০৫ বার পড়া হয়েছে