সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

শনিবার, ২৩ মে, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৩০)। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী “সুন্দরবন এক্সপ্রেস” ট্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট অতিক্রম করার সময় সেখানে দায়িত্বরত শ্রমিকরা ট্রেনের ছাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হলে আশপাশে অবস্থানরত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে খবর পেয়ে সাংবাদিক মোঃ রবিউল ইসলাম হৃদয় এবং কুষ্টিয়া মডেল থানার কনস্টেবল সোহেল দ্রুত কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর ট্রেনটি থামিয়ে ছাদে থাকা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপির ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। মরদেহটি আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন