সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (২৩ মে ২০২৬) সকালে জেলা সদরের চেঙ্গী স্কয়ারে “ধর্ষণবিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোট” এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শিশু রামিসা হত্যাসহ দেশে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তারা অভিযোগ করেন, অনেক ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধ প্রবণতা আরও বাড়ছে।

বক্তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করার দাবি জানান। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন