সর্বশেষ

সারাদেশ

“ছেলের হাড় হলেও ফেরত দিন”—মায়ের হৃদয়বিদারক আহ্বান

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিকভাবে গুমে নিখোঁজদের স্মরণ সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানবাধিকার সংগঠন অধিকার-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন মানবাধিকারকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে ২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ইমাম হাসানের সন্ধান না পাওয়ার ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার কথা তুলে ধরেন তার মা মিনারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ছেলের হাড় হলেও আমাকে ফেরত দিন। ১৪ বছর ধরে আমি অপেক্ষায় আছি।”

অনুষ্ঠানে বক্তারা গুমের মতো ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (পঞ্চগড়) সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, মানবাধিকারকর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক, শেখ সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, মানিক উদ্দীন এবং অধিকার পঞ্চগড়ের ফোকাল পার্সন সফিকুল আলমসহ অনেকে অংশ নেন।

তারা বলেন, অতীত সময়ে দেশে গুমের একাধিক ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য কার্যকর আইন ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ প্রয়োজন।

বক্তারা গুম প্রতিরোধে পৃথক আইন প্রণয়ন, নিখোঁজ পরিবারের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করা, নিখোঁজ ব্যক্তির ব্যাংক হিসাব ও সম্পত্তি পরিবারের ব্যবহারের সুযোগ দেওয়া, আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা, গুম-সংক্রান্ত মামলা নিষ্পত্তি এবং দায়ীদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের আওতায় আনার দাবি জানান।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন