সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামের বাংটুর ঘাট সেতু প্রকল্প: সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দলের পরিদর্শন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী তীরবর্তী বাংটুর ঘাট এলাকায় প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে একটি চীনা প্রতিনিধি দল।

শনিবার দুপুরে China Road and Bridge Corporation (CRBC)-এর পাঁচ সদস্যের প্রতিনিধি দল সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান প্রকৌশলী জাইয়া সাই।

দলটি নদীর দুই পাড় ঘুরে সেতুর নকশা, ভৌগোলিক অবস্থা এবং কারিগরি বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং সহকারী প্রকৌশলী শানতোনো।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক নেতারাও এ সময় পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

প্রস্তাবিত তথ্য অনুযায়ী, ধরলা নদীর ওপর প্রায় ১,৭৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার লাখো মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সোনাহাট স্থলবন্দরকে কেন্দ্র করে পণ্য পরিবহন আরও সহজ হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক এই সম্ভাব্যতা যাচাই শেষে বিস্তারিত স্টাডি রিপোর্ট তৈরি করা হবে। এরপর প্রকল্পের পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী বলেন, প্রাথমিক পর্যায়ের এই পরিদর্শনের পর বর্ষা মৌসুম শেষে আরও একটি স্টাডি টিম সরেজমিনে কাজ করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই প্রকল্পের অগ্রগতি নির্ধারণ করা হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন