সর্বশেষ

সারাদেশ

উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: ড. সাইমুম পারভেজ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, দেশের উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে খাল পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং জলাধার সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শনিবার দুপুরে উপজেলার ধাইনগর ইউনিয়নের বিল ধাঞ্জিয়া খাল থেকে ভোইশগাড়া খাল পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানির উৎস সংরক্ষণে কার্যকর সেচব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। পাশাপাশি দেশব্যাপী জলবায়ু ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। বজ্রপাত থেকে সুরক্ষা নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ড. সাইমুম পারভেজ আরও বলেন, খাল পুনঃখননের আওতায় প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশের নদী ও খাল ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় কাজ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও খাল খনন করা হবে।

এ সময় তিনি সৌরবিদ্যুৎ প্যানেলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

শিবগঞ্জ উপজেলা বিএনপি’র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম এবং শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে স্থানীয় উন্নয়ন কার্যক্রম এবং চলমান অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন