গোপালগঞ্জে ১৫০ দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সুবিধাবঞ্চিত ১৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শনিবার (২৩ মে) সকালে উপজেলার ভাদুলিয়া গ্রামের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করে দি রিডিম্ড খ্রীস্টিয়ান চার্চ অব গড সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি গ্লোরিলা বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাভ ইয়োর নেইবার চার্চ-এর কান্ট্রি ডিরেক্টর লুইস জীবন্ত মন্ডল, দি রিডিম্ড খ্রীস্টিয়ান চার্চ অব গড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর স্টিফেন বিশ্বাস এবং আরসিসিজি অফিসিয়েটিং মিনিস্টার ক্রীগ লুইসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা ১৫০ জন দরিদ্র শিশু শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায় বলে জানান আয়োজকরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা অব্যাহত রাখা হবে।
১০৬ বার পড়া হয়েছে