সর্বশেষ

সারাদেশ

মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান জানালেন এমপি এস এম জিলানী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

শনিবার, ২৩ মে, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, একটি জাতির প্রকৃত উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে না পারলে দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত হয়। পাশাপাশি বর্তমান সময়ে সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মাদক, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

শনিবার (২৩ মে) দুপুরে কোটালীপাড়ায় নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “মাদকের ভয়াবহ বিস্তার আজ আমাদের সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুধু প্রশাসন বা পুলিশের একার পক্ষে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য পরিবার, সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

অভিভাবকদের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে এমপি জিলানী বলেন, সন্তান স্কুলে যাচ্ছে কি না, নিয়মিত ক্লাস করছে কি না এবং স্কুলের পর কোথায় সময় কাটাচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিবার থেকেই শুরু করতে হবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ।

তিনি বলেন, “মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন