সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে পুকুরে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলের দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে থাকা ১৩ থেকে ১৪ জন শিক্ষার্থী সোপানের দাদার বাড়িতে বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন, এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁতার না জানায় আজওয়াদ প্রথমে পানিতে তলিয়ে যেতে থাকেন। তাকে বাঁচাতে গিয়ে সোপানও ডুবে যান। পরে উপস্থিত অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানিয়েছেন, ঢাকায় পড়াশোনা করা দুই শিক্ষার্থী বন্ধুর বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন