সর্বশেষ

সারাদেশ

শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মুসা মিয়া হিলি, দিনাজপুর
মুসা মিয়া হিলি, দিনাজপুর

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ ডেজ এম জাহিদ হোসেন। তিনি বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে।

শুক্রবার বিকেলে উপজেলা হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করেছিলেন। বর্তমান সরকারও নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিশু নির্যাতন, নারী নিপীড়ন ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। যে দলেরই হোক, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সরকার জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি মহল বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে জনগণ এসব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করবে।

সভায় তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৯ সালের মধ্যে অন্তত দুই কোটি মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এলাকাবাসী। মন্ত্রী সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব খান মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্পের আওতায় একটি ফাজিল মাদ্রাসা, দুটি মসজিদ ও দুটি মন্দিরের অনুকূলে তিন লাখ টাকার চেক বিতরণ করা হয়।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন