সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার, আটক ২

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

শনিবার, ২৩ মে, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র‍্যাব-৬। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার (২২ মে) ভোরে মহেশপুর উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৬ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা বস্তা থেকে ৫৯৬ বোতল স্কাপ সিরাপ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অভিযানে আটকরা হলেন মহেশপুর উপজেলার যাদবপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ হোসেন এবং একই উপজেলার মহসীন নামে আরও এক ব্যক্তি।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন