সর্বশেষ

সারাদেশ

ত্রিশালে শুরু হচ্ছে নজরুল জন্মজয়ন্তী উৎসব

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ত্রিশালে আগামী ২৩ মে থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব। এ উপলক্ষে পুরো এলাকা এখন উৎসবের সাজে সেজেছে।

কবির বিখ্যাত পঙ্‌ক্তি “আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেবো না ভুলিতে…” স্মরণ করে ত্রিশালবাসীর হৃদয়ে ভেসে ওঠে বিদ্রোহ, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম–এর স্মৃতি। ১৯১৪ সালে কিশোর বয়সে তিনি ভারতের আসানসোল থেকে এই ত্রিশালেই প্রায় দেড় বছর অবস্থান করেছিলেন। সেই ইতিহাসকে ঘিরেই ত্রিশাল আজ নজরুল-অনুরাগীদের তীর্থভূমি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী। তিনি প্রথমে ত্রিশালে একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন এবং পরে যোগ দেবেন নজরুল জন্মজয়ন্তীর মূল আয়োজনে।

ত্রিশাল উপজেলা নির্বাহী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, মূল অনুষ্ঠান হবে ত্রিশাল নজরুল একাডেমি মাঠ-এ। ইতোমধ্যে বিশাল মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী নজরুল মেলার প্রস্তুতিও।

স্থানীয় প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ময়মনসিংহ জেলা প্রশাসক বলেন, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে ত্রিশালবাসীর দীর্ঘদিনের দাবি—কাজী নজরুল ইসলামের নামে মেডিকেল কলেজ, আন্তর্জাতিক বিমানবন্দর এবং সরকারি মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা—এবার জাতীয় মঞ্চ থেকে পূরণ হবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা বাড়ছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন