সর্বশেষ

সারাদেশ

বরিশালে বিশেষ অভিযানে মাদকসহ আটক ৩০

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৮:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে ইয়াবা, গাঁজা ও চোরাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিএমপির মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএমপি জানায়, মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

এছাড়া চোরাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে আরও গ্রেফতার করা হয় গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজনকে। পাশাপাশি অন্যান্য আইনে একজন, নিয়মিত মামলায় নয়জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১২ জনকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএমপির পক্ষ থেকে জানানো হয়, মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন