সর্বশেষ

সারাদেশ

মহাসড়কের পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকার পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, ভোর প্রায় চারটার দিকে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। পরে সড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মো. মিন্টু সরকার ও লিলি বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন