সর্বশেষ

সারাদেশ

নলডাঙ্গায় ৬০ কৃষক-কৃষাণীর আধুনিক কৃষি প্রশিক্ষণ সম্পন্ন

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৬০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান হাবিব, রনজিৎ সিংহসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, ফসলের রোগবালাই দমন, কম খরচে বেশি ফলন অর্জনের কৌশল, নিরাপদ সবজি উৎপাদন, জৈব সার ব্যবহার এবং ফসলের সঠিক পরিচর্যা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এতে কৃষকদের কৃষি উৎপাদন দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন