সর্বশেষ

সারাদেশ

গৌরনদীতে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলায় আকস্মিক বজ্রপাতে পানবরজে কাজ করা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভিমেরপাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি পানবরজে তিনজন শ্রমিক কাজ করছিলেন।

হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনীতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং অপর একজন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে একজন হলেন মাহিলাড়ার ভিমেরপাড় গ্রামের আবু তালেব হাওলাদারের ছেলে আলিম হাওলাদার (৬০) এবং অন্যজন উজিরপুর উপজেলার খাটিয়ালপাড়া গ্রামের মুকুন্দ বালার ছেলে সুকান্ত বালা (৩৮)।

আহত শ্রমিক জীতেন সরকারের ছেলে গোপাল সরকার (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌকির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে।

এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন