সর্বশেষ

শিক্ষা

এইউবি’র সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘অ্যাড-হক (আহ্বায়ক) কমিটি-২০২৬’ গঠন করা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের আয়েশা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ অ্যাড-হক (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. সাঈদা আখতার বেগম।

কমিটিতে মো. সিরাজুল ইসলাম সরকারকে আহ্বায়ক এবং আল হুসাইনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবু জাফর সূর্য, মো. তারেক রহমান, শায়লা নাসরীন, মো. আমিনুর রহমান, স্মৃতি রায়, মাফুজা খাতুন, আল ইমরান, আফরোজা ইরিন দিশা, মো. ইনামুল হাসান, সুবর্ণা হাসান, রেমন খান, মো. রিয়াদ হোসাইন এবং তানজিলা হোসেন।

নতুন কমিটি ঘোষণার পর বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক জোরদার এবং শিক্ষার্থীদের কল্যাণে নবগঠিত কমিটির সফল ও ফলপ্রসূ ভূমিকা প্রত্যাশা করেন তারা।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন