সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে বিপুল পরিমাণ এস্কাফ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ২১৭ বোতল এস্কাফ সিরাপ এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানার একটি চৌকস দল বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রামে প্রথম অভিযানটি পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মৃত ঘাটু শেখের ছেলে মো. আলম হোসেন ওরফে আলম মেম্বারকে (৬২) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার শোবার ঘরের খাটের নিচ থেকে আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

একই দলের দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় বাঙ্গাবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামস্থ বারোদয়ারী রেল ঘুন্টির দক্ষিণ পাশে। সেখানে সন্দেহভাজন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তাসহ মো. সাহেব আলী (৩৮) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই বস্তা থেকে ১ লক্ষ ৭৩ হাজার ৬০০ টাকা বাজার মূল্যের ২১৭ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত সাহেব আলী আলীনগর ইউনিয়নের ইমাননগর গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে পুলিশের এ ধরণের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন