সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইল মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বিশেষ সমন্বয় সভা

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (মাঝে)

শুক্রবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক এবং সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি বিশদ উপস্থাপনা তুলে ধরেন। এরপর সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট দূরীকরণ, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং রোগীদের পরীক্ষা-নিয়ন্ত্রণের মান বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়।

সভায় হাসপাতালের পরিবেশ উন্নয়ন এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন ও সাধারণ রোগীদের হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তাঁর বক্তব্যে বলেন, সীমিত সম্পদের মধ্যেও সমন্বিত প্রচেষ্টায় রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কোনো দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন