সর্বশেষ

জাতীয়

কুষ্টিয়া ডায়াবেটিস সমিতিতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির 'স্বাস্থ্যসেবা বাস' হস্তান্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সহায়তায় কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে একটি স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর করা হয়েছে। ‘নিলুফা খানম এ্যানী ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতাল’ নামে এই ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে হৃদরোগ, কিডনি রোগসহ অসংক্রামক রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।
কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে একটি স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর

ঢাকার মিরপুরে অবস্থিত বিআইএইচএস হাসপাতাল ক্যাম্পাসে শুক্রবার (১০ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে স্বাস্থ্যসেবা বাসটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান।

অনুষ্ঠানে কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদ রানা, বিএনপি নেত্রী সালিমা তালুকদার আরনি, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক ডা. ফজলুর রহমান, এশিয়ান কম্পিউটিং কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এবং জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নুরুন নাহার ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান এবং এয়ার কমান্ডার (অব.) মঈন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রয়াত নিলুফা খানম এ্যানীর দুই সন্তান লায়লা জাহান ও তানভীর রহমান এবং পুত্রবধূ নাঈমা তানভীর রহমান উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর অনুষ্ঠানে ডা. এ. কে. আজাদ খান বলেন, কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির এই উদ্যোগ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করবে। প্রযুক্তির সঙ্গে যুক্ত থাকলে এই মোবাইল হাসপাতালের মাধ্যমে দূরবর্তী এলাকার রোগীরাও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারবেন।

তিনি বলেন, বিশ্বের স্বাস্থ্যসেবা যেদিকে এগোচ্ছে, এই উদ্যোগ সেই ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইন্টারনেট সংযোগের মাধ্যমে দূরবর্তী স্থান থেকেও চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।

কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু বলেন, এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি গুরুত্বপূর্ণ সহযোগিতা করছে। সবার সহযোগিতায় দেশের মানুষের জন্য এই স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার আশা প্রকাশ করেন তিনি।

প্রয়াত নিলুফা খানম এ্যানীর নামে চালু হতে যাওয়া এই ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতাল প্রথমে কুষ্টিয়া থেকে কার্যক্রম শুরু করবে। পরে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা বাসের মাধ্যমে হৃদরোগ, কিডনি রোগ ও অন্যান্য অসংক্রামক রোগের (এনসিডি) প্রাথমিক স্ক্রিনিং, ইসিজি পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় রেফারেল এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন