সর্বশেষ

সারাদেশ

ঢাবি নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাদমান ও সাধারণ সম্পাদক কাকলী

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের শীর্ষ সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে এফ এম সাদমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোছাঃ কাকলী খাতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলার শিক্ষার্থীদের ঐক্য ও কল্যাণে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এফ এম সাদমান ও মোছাঃ কাকলী খাতুন

নতুন এই কমিটিতে সভাপতির দায়িত্ব পাওয়া এফ এম সাদমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা। অন্যদিকে, সাধারণ সম্পাদক মোছাঃ কাকলী খাতুন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং তার বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে সভাপতি এফ এম সাদমান বলেন, এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাটোর জেলার শিক্ষার্থীদের একটি আবেগের জায়গা এবং পরিবারের মতো। শিক্ষার্থীদের একাডেমিক সংকট নিরসন, আবাসন সমস্যা সমাধান ও যেকোনো প্রয়োজনে পাশে থাকাই তাদের মূল লক্ষ্য হবে। পাশাপাশি ক্যাম্পাসে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

এদিকে সংগঠনের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোছাঃ কাকলী খাতুন। তিনি জানান, এটি অত্যন্ত গৌরব ও একই সাথে অত্যন্ত দায়িত্বের একটি বিষয়। নাটোর জেলার নতুন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা, আবাসন সংকট দূরীকরণসহ যেকোনো জরুরি প্রয়োজনে সংগঠনটিকে আরও সক্রিয় এবং নারী শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও কল্যাণমুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির নেতৃত্বদ্বয় আরও জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। নাটোর জেলার শিক্ষার্থীদের কল্যাণ ও নেতৃত্বের বিকাশে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে পুরো টিম একযোগে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন