সর্বশেষ

রাজনীতি

বিচারহীনতার সংস্কৃতির কারণেই বাড়ছে শিশু ধর্ষণ-হত্যা : বাংলাদেশ ন্যাপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটির নেতারা বলেছেন, দেশে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ভয়াবহ অপরাধ বারবার ঘটছে।

বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বিবৃতিতে তারা রামিসা হত্যাকাণ্ডসহ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি করেন। একইসঙ্গে ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানান।

ন্যাপ নেতারা বলেন, শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া বর্বর ঘটনা পুরো জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সারাদেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র তুলে ধরছে।

তারা আরও বলেন, “একটি রাষ্ট্র কতটা মানবিক ও সামাজিক সংকটে পৌঁছালে শিশুরাও নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তার নির্মম উদাহরণ। বিচারহীনতার সুযোগে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।”

বিবৃতিতে রামিসার বাবার বক্তব্যেরও উল্লেখ করেন ন্যাপ নেতারা। তারা বলেন, “রামিসার পিতার ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না’—এই বক্তব্য বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার প্রতিফলন।”

তারা অভিযোগ করেন, অতীতে আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা শাস্তি এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। ফলে দেশে ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে।

ন্যাপ নেতারা বলেন, ঘর থেকে শিক্ষা প্রতিষ্ঠান—কোথাও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এটি আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতারই বহিঃপ্রকাশ। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন