সারাদেশ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ দুর্ঘটনা ঘটে।
পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পুকুরে মাছ দেখতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার বজরা তবকপুর এলাকার মজাই ডাঙায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম স্থানীয় নুরজামালের ছেলে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে মাছ দেখতে যান রফিকুল। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, বজ্রপাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন