সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে দুই অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ২

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে নাসিম ওসমান সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক বিল্লাল জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী দুটি অটোরিকশার সংঘর্ষের পর একটি গাড়ি উল্টে যায়। এ সময় শামসুজ্জামান গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন