সর্বশেষ

সারাদেশ

গাবতলীতে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে গলাকেটে হত্যা

আরিফ রেহমান, বগুড়া
আরিফ রেহমান, বগুড়া

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৪:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরের ভেতর রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিহত রীতা রানী ওই এলাকার বাসিন্দা বিধান চন্দ্র রায়ের স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থেকে পড়াশোনা করায় বাড়িতে সাধারণত এই দম্পতি একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও খাওয়া-দাওয়া শেষ করে স্বামী-স্ত্রী দুজন আলাদা দুটি কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে নিজের ঘরের দরজায় প্রচণ্ড ধাক্কার শব্দে ঘুম ভেঙে যায় বিধান চন্দ্র রায়ের। এর পরপরই পাশের কক্ষ থেকে স্ত্রীর গোঙানির শব্দ শুনতে পান তিনি।

ছুটে গিয়ে স্ত্রীর ঘরের মেঝেতে রীতা রানীর রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন বিধান চন্দ্র। এ সময় বাড়ির সদর দরজাও খোলা ছিল। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।

"খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের মেঝে থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।" — হুমায়ুন কবীর, সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল)
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এটি কোনো ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে গাবতলী থানা পুলিশ।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন