সর্বশেষ

সারাদেশ

পারিবারিক বিরোধের জেরে হত্যা, চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৪

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৭:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ মে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল নাকাইকান্দি টেকাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মোছা. মরিয়ম বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন— মোছা. সুমাইয়া আক্তার স্মৃতি (২৮), মো. করবেল হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৫৫) এবং দীপিকা সাহা (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নিহত মরিয়ম বেগমের সঙ্গে সুমাইয়া আক্তার স্মৃতির দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে পূর্বপরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনেরও চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম, এক জোড়া কানের দুল এবং নগদ ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন