সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় মানববন্ধন:

 শাহ আলী বোগদাদী (রা.) মাজারে হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লালন শাহ মাজার এলাকায় রাজধানী ঢাকার শাহ আলী বোগদাদী (রা.) মাজারসহ দেশের বিভিন্ন মাজারে ভক্ত-আশেকানদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে সার্বজনীন গুরুবাদ ভক্ত ও আশেকান বৃন্দের উদ্যোগে ছেঁউড়িয়ার লালন শাহ মাজারের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন পবিত্র মাজারে ভক্ত ও সাধুদের ওপর উগ্রবাদী গোষ্ঠীর হামলা ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জুলফিকার আলী, মহিলা সম্পাদিকা কল্পনা আক্তার, লালন মাজারের খাদেম মোহাম্মদ আলী, সাধু হৃদয়, লালন সংগীত শিল্পী ওস্তাদ রতন শাহ, লালন একাডেমির সংগীত শিক্ষক ফিরোজ শাহ, মাইজভান্ডারী দরবার শরিফের কুষ্টিয়া প্রতিনিধি ডাক্তার আলমসহ স্থানীয় বাউল শিল্পী, সাধু ও ভক্তরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন এবং ধর্মীয় উপাসনালয় ও মাজারগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন