সর্বশেষ

সারাদেশ

ঝিলিম ইউনিয়নে অবৈধ সীসা কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অননুমোদিতভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা সিলগালা করে দেওয়া হয়েছে।

গতকাল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, পাওলি মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি নামহীন কারখানায় অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে এসিড ও সীসা তৈরি করা হচ্ছিল। এতে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

অভিযানকালে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই কার্যক্রম হাতেনাতে প্রমাণিত হওয়ায় কারখানার মালিক আবুল কাশেমকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে অবিলম্বে কারখানাটির কার্যক্রম বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পুরো কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কোনো প্রকার অনুমোদন ছাড়াই পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এই কারখানা চালানো হচ্ছিল। জনস্বার্থে পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সার্বিক সহযোগিতা প্রদান করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন