সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদাকে কেন্দ্র করে অটোচালক নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বুধবার, ২০ মে, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সোনারগাঁ-এ ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মঙ্গলবার সকালে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল হাকিমের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেওয়ার পর পুনরায় টাকা দাবি করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহিন লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।

অটোচালকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন