সাহিত্য
ব্যস্ত সবাই এই শহরে,
আজব শহর
নিলুফার ইয়াসমিন রুবি
রবিবার, ১৭ মে, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যস্ত সবাই এই শহরে,
নাই তো অবসর,
এই শহরেই জীবন চলে
স্বপ্ন খোঁজে ভোর।
এই শহরেই ফিরছি খুঁজে
জীবন নামের সুখ,
হাজার লোকের ভিড়ে
খুঁজি সেই-সে প্রিয় মুখ।
আজব শহর, আজব জীবন,
ভিড়ে হারাই খেই,
রাতের আকাশ ভীষণ আঁধার,
কেউ তো পাশে নেই।
আজব শহর, আজব জীবন,
ভিড়ে হারাই খেই,
রাতের আকাশ ভীষণ আঁধার,
মানুষ যেন সেই।
নিয়ন আলোয় জ্বলছে শহর,
মিথ্যে আশার রং,
হাসিমুখে ঢেকে রাখি
ভাঙা মনের ঢং।।
১৯৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর