সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ী ছাড়াতে গিয়ে নিজেই মাদকসহ আটক

নুুর আলম দুলাল, কুষ্টিয়া
নুুর আলম দুলাল, কুষ্টিয়া

শনিবার, ১৬ মে, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর তদবির করতে এসে এবার নিজেই মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি।

এর আগে একই থানায় মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর চেষ্টা করতে এসে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ।

শুক্রবার (১৬ মে) রাত ৯টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করে মিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন— আমলা এলাকার মৃত জিহাদ আলীর ছেলে সজিব (১৯) এবং একই এলাকার রিপন ওরফে লাদেনের ছেলে শাকিল (১৮)।

পরে তাদের আমলা পুলিশ ফাঁড়িতে নেওয়া হলে ছাড়িয়ে নিতে সেখানে যান একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আহসান ওরফে হাসান (৩৫)। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকেও গাঁজা উদ্ধার করা হলে তাকেও আটক করা হয়।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে আমলা বাজার এলাকা থেকে গাঁজাসহ সজিব ও শাকিলকে আটক করা হয়। পরে তাদের ছাড়ানোর জন্য আহসান ওরফে হাসান পুলিশ ফাঁড়িতে গেলে পুলিশের নির্দেশে তাকে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকেও গাঁজা উদ্ধার করা হয়। বর্তমানে তিনজনই থানা হেফাজতে রয়েছেন।

ওসি আরও জানান, আটক আহসান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তাকে ছাড়িয়ে নিতে নিজেদের দলীয় পরিচয় দিয়ে থানায় গেলে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মীকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরদিন মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন