সর্বশেষ

সারাদেশ

ফারাক্কা লংমার্চ দিবস: ‘পদ্মা ব্যারাজ’ মেগা প্রকল্প অনুমোদন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা ভাসানীর নেতৃত্বে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লাখো জনতা প্রতিবাদে গর্জে উঠেছিল।

ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবিলায় একনেক সভায় ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারাজ’ মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারাক্কার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী বর্তমানে প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। শুকনো মৌসুমে এসব নদীতে নৌচলাচল সম্ভব হয় না। তবে বর্ষা মৌসুমে হঠাৎ পানি ছাড়ার কারণে তীব্র নদীভাঙনের সৃষ্টি হয়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এক নির্বাহী প্রকৌশলী বলেন,
“ফারাক্কার গেটগুলো একসাথে খুলে দিলে হিউজ পরিমাণ পানি বাংলাদেশে প্রবেশ করে, ফলে পদ্মার পাড়ে তীব্র নদীভাঙন দেখা দেয়। এটি মোকাবিলায় ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মওলানা ভাসানীর স্বপ্ন পূরণ হবে এবং দীর্ঘ পাঁচ দশকের পানিসংকটের অবসান ঘটবে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন