সর্বশেষ

সারাদেশ

বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের আশ্বাস মিল্লাতের

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ১৬ মে, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বালাসী-বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু আনবো। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করবো।”

শনিবার (১৬ মে) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাও পূরণ করবে। তিনি বলেন, এ সেতু বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন গতি সৃষ্টি হবে।

সেতু নির্মাণ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, কেউ কেউ সেতুটি অন্য রুটে নেওয়ার চেষ্টা করছেন, আবার কেউ মাদারগঞ্জ হয়ে নির্মাণের পক্ষে মত দিচ্ছেন। কারণ সেখানে কিছুটা পথ কম হয়। তবে তিনি বালাসী-বাহাদুরাবাদ রুটেই সেতু নির্মাণের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এ লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

স্থানীয়দের উদ্দেশে মিল্লাত দোয়া কামনা করে বলেন, “আপনারা দোয়া করবেন। যারা নামাজ পড়েন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মা-বোনরা আছেন সবাই দোয়া করবেন। দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে আমরা এলাকার উন্নয়নে বড় বড় কাজ করতে পারবো।”

এসময় তিনি বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, এ পথে বড় দুই লেনের সড়ক নির্মাণ করা হবে যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

তিনি আরও বলেন, “আমার ওপর ভরসা রাখেন। আল্লাহর ওপর আস্থা রেখে আমার ওপরও আস্থা রাখেন। আমি প্রত্যেকটি কাজ খুঁজে খুঁজে করার চেষ্টা করছি। দেশে-বিদেশে অনেক দায়িত্ব পালন করতে হয়, তারপরও এলাকার উন্নয়ন নিয়েই ভাবছি।”

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন