সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ঘরে সিঁধ কেটে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গভীর রাতে ঘরে সিঁধ কেটে ঢুকে একাদশ শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তাঁর স্বজনদের সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাবা প্রায় দুই বছর আগে মারা গেছেন। জীবিকার তাগিদে শুক্রবার রাতে তাঁকে ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে মা ও ভাই পার্শ্ববর্তী নদীতে রেণু পোনা ধরতে যান।

এই সুযোগে রাত দেড়টার দিকে দুই যুবক সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ। একপর্যায়ে ওই শিক্ষার্থীর চিৎকারে পাশের ঘর থেকে তাঁর চাচাসহ অন্যান্য স্বজনরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এই ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন