সর্বশেষ

সারাদেশ

বাসাইলে কৃষক হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের বাসাইলে কৃষক আনছার আলী হত্যা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের গ্রামের কলিয়াবাসীদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আগে তারা উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে একটি মিছিল নিয়ে বাসাইল জিরো পয়েন্টে এসে জড়ো হন। পরে মানববন্ধন শেষে মিছিলটি থানার ভেতরে প্রবেশ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, তার ছেলে জুয়েল মিয়া ও জসিম মিয়া, স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা মিনহাজ মিয়া, ছালমা আক্তার ও আলেয়া বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, কৃষি জমির আইলের (সীমানা) কাটাকে কেন্দ্র করে অভিযুক্ত লেবু মেলেটারী হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করেন। তারা দাবি করেন, একজন সহজ-সরল মানুষকে এভাবে হত্যা করা অমানবিক। তাদের ভাষায়, লেবু মেলেটারী একজন উশৃঙ্খল ব্যক্তি এবং বিষয়টি গ্রামবাসী সবাই জানে। তারা আরও বলেন, সম্প্রতি তিনি গ্রেফতার হলেও প্রভাবশালী হওয়ায় তার পরিবার জামিনের জন্য জোর চেষ্টা চালাচ্ছে। বক্তারা আদালতের কাছে আসামিকে জামিন না দেওয়ার জোর দাবি জানান এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে উপজেলার কলিয়া গ্রামে কৃষি জমির আইলের কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলীকে হত্যার অভিযোগ ওঠে লেবু মেলেটারীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে ১০ মে টাঙ্গাইলের র‌্যাব-১৪ তাকে টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে গ্রেফতার করে। বর্তমানে তিনি টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, মানববন্ধন শেষে নিহতের পরিবারের সদস্যরা থানায় আসেন। তিনি বলেন, আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এবং তদন্ত শেষে মামলার চার্জশিট দ্রুতই আদালতে দাখিল করা হবে।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন