সর্বশেষ

সারাদেশ

দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

স্টাফ রিপোর্টার, চাঁদপুর
স্টাফ রিপোর্টার, চাঁদপুর

শনিবার, ১৬ মে, ২০২৬ ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ্দ খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এখন থেকে দেশের প্রধান কাজ হবে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। এ লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, আমরা এমন পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেগুলো বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।”

খাল পুনর্খনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৮ বছর আগে যে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, আজ সেই কার্যক্রম নতুনভাবে শুরু হলো। তিনি উপস্থিত সবাইকে দেশকে এগিয়ে নেওয়ার শপথ নেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণকে দেওয়া অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর।

সমাবেশে তিনি বলেন, “আমরা যারা বিএনপি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি এবং দেশনেত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে রাজনীতি করেছি, আমরা বিশ্বাস করি জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের শক্তিই আমাদের শক্তি। জনগণ পাশে থাকলে দেশ গড়ার কাজ চলমান থাকবে।”

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের শপথ হোক— আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়। জনগণ আমাদের ক্ষমতায় এনেছে। তাই নির্বাচনপূর্ব দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন এবং কৃষকদের কৃষি কার্ড প্রদান কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।”

কৃষি ও অর্থনীতির উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কৃষকদের ভাগ্যোন্নয়ন, খাদ্য সংকট নিরসন এবং অর্থনীতিতে নতুন গতি আনতে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ্দ খাল পুনর্খননস্থলে পৌঁছে ফলক উন্মোচনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন এবং বৃক্ষরোপণ করেন।

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম খোর্দ্দ খাল খনন করেছিলেন। ১৩ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ খালটি ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত। সে সময় খালের পানি ব্যবহার করে কৃষকরা ব্যাপক ফসল উৎপাদন করতেন। দীর্ঘ ৪২ বছর পর খালটির পুনর্খনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন