সর্বশেষ

গণমাধ্যম

গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট: রনি সভাপতি, বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে একাত্তর টিভির আজিজুর রহমান রনি সভাপতি এবং দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মে) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ুন কবীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সভাপতি পদে একাত্তর টেলিভিশনের আজিজুর রহমান রনি ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির আরিফুল হক আরিফ পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেশ টিভির শেখ জাবেরুল ইসলাম বাঁধন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পেয়েছেন মাত্র ৩ ভোট।

সহ-সভাপতি দুটি পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর পদে বিজয় টিভির অছিকুজ্জামান ও এসএ টিভির আজিজুর রহমান টিপু সমান ১২ ভোট করে পান। পরে লটারির মাধ্যমে অছিকুজ্জামান নির্বাচিত হন। এ ছাড়া সময় টিভির জয়ন্ত শিরালী ৯ ভোট পান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক টিভির আশিক জামান পেয়েছেন ১২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির তানভীর হাসান সৈকত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্লোবাল টিভির হেমন্ত বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে এন টিভির মো. মাসুদ পারভেজ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির মো. সেলিম রেজা পেয়েছেন ১১ ভোট।

নির্বাহী সদস্য চারটি পদে স্টার টিভির নুরুল আলম ফয়সাল ২৯ ভোট, নিউজ-২৪ টিভির সামিউল আলিম এবং চ্যানেল ওয়ান টিভির সঞ্জয় বিশ্বাস ২৬ ভোট করে, ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী একুশে টিভির মো. রায়হান মুন্সী পেয়েছেন ১১ ভোট।

এর আগে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম হুমায়ুন কবীর। তার সহযোগী নির্বাচন কমিশনাররা হলেন আমিনুল হাসান শাহীন, নুতন শেখ এবং শরিফুল ইসলাম।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন