সর্বশেষ

সারাদেশ

কচাকাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজুল ইসলাম ওই উপজেলার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। পরিবারের বরাত দিয়ে জানা যায়, সকালে তিনি বাড়ির পাশে নিজ জমিতে ধান কাটতে যান। বেলা প্রায় ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই সময়ে মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে কিশোর বায়েজিদ (১৫) এবং ঘরে থাকা অবস্থায় গৃহবধূ ইসমেতারা বজ্রাঘাতে আহত হন। পরে তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কিশোর বায়েজিদের বাবা আশরাফুল ইসলাম জানান, বৃষ্টির গর্জন শুনে তিনি ছেলেকে মাঠ থেকে ছাগল আনতে পাঠান। এ সময় বজ্রপাত হলে তার ছেলে আহত হয়। একই ঘটনায় প্রতিবেশী কৃষক রিয়াজুল ইসলাম নিহত হন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন