সর্বশেষ

সারাদেশ

অপরাধীকে আইনের আওতায় আনা হবে: সাতক্ষীরায় পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“অপরাধীর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে”—এমন মন্তব্য করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিল শেডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশের কোনো সদস্যও যদি অপরাধে জড়িত থাকে, তবে তার পোশাক বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সমাজে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা ও চাঁদাবাজি না থাকে, সে বিষয়ে পুলিশ কঠোরভাবে কাজ করবে।

নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ ও সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ নির্মূল এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, “সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি”—তাই পুলিশ, জনগণ ও প্রেস—এই তিন পক্ষের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সভা শেষে নবাগত পুলিশ সুপার উপস্থিত গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং সাতক্ষীরার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আব্দুল আলীমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাশেম, সহ-সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাধারণ সম্পাদক ও বাংলাভিশন এবং বাসস’র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, কালবেলা ও স্টার নিউজের প্রতিনিধি গাজী ফরহাদ, মানবজমিনের প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, বাংলাদেশের খবরের প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক বাংলার প্রতিনিধি আবু সাইদ প্রমুখ।

এসময় জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন