সর্বশেষ

সারাদেশ

যুদ্ধের কারণে জ্বালানি খাতে ৪০ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়: অর্থমন্ত্রী

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

শনিবার, ১৬ মে, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল ও গ্যাস খাতে অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা (৪ বিলিয়ন ডলার) ব্যয় হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি “খুব খারাপ সময়ের” মধ্য দিয়ে যাচ্ছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে ‘চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল’-এর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে তৈরি হওয়া সংকটের কারণে বাজেট থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। তিনি বলেন, “আপনারা মনে করেন আমি অর্থমন্ত্রী, অর্থের ভাণ্ডার নিয়ে বসে আছি। একটা একটা চেক লিখলেই টাকা চলে আসবে—বিষয়টা এত সহজ না। আমরা এখন একটি খুব খারাপ সময় অতিক্রম করছি।”

তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল-গ্যাস খাতে প্রায় ৪ বিলিয়ন ডলার বা ৪০ হাজার কোটি টাকা ইতোমধ্যে বাজেট থেকে চলে গেছে। আগের সরকারগুলোর কাছ থেকে আমরা যে পরিস্থিতি পেয়েছি তা ছিল মাইনাস-মাইনাস এবং মাইনাস; কোনো ইতিবাচক কিছু ছিল না। এখন সেগুলো ‘মেকআপ’ করতে হচ্ছে।”

অর্থমন্ত্রী দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া পরিশোধ করতে হচ্ছে।

তিনি বলেন, “ফলে আমরা এখন অর্থনৈতিকভাবে একটি ঋণাত্মক অবস্থায় আছি। এখান থেকে প্রথমে বের হতে হবে, তারপর অর্থনীতি সামনে এগোবে। আমি আগেই বলেছি, অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে।”

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে এবং বাজেটে এ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। তিনি জানান, সর্বজনীন স্বাস্থ্যসেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা প্রতিটি নাগরিকের অধিকার।

তিনি আরও বলেন, “যারা হতদরিদ্র, দারিদ্র্যের কারণে স্বাস্থ্যসেবা পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য প্রয়োজনীয় উচ্চতর চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা বেসরকারি খাতের ব্যবস্থার দিকে যাচ্ছি।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন