সর্বশেষ

সারাদেশ

কুমারখালীতে জাহিদ হোসেন জাফরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া 

রবিবার, ১৭ মে, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কুষ্টিয়া জেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা বীর মুক্তিযোদ্ধা বৃন্দের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়। সামনে খুব কঠিন সময় আসছে। টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তাঁরা আরও বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধারা এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

শোকসভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কুমারখালী মুক্তিযোদ্ধা সংসদ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন এবং উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জাহিদ হোসেন জাফর ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফের ডেপুটি কমান্ডার, জেলা পরিষদের প্রথম প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি সারাজীবন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে ছিলেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধারা একজন অভিভাবককে হারালেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর গত ২২ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, তাঁদের স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন