সর্বশেষ

সারাদেশ

বরিশালে ভ্যান চালক খুনে গ্রামবাসীর সড়ক অবরোধ, দ্রুত বিচারের দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী হত্যার ঘটনায় গ্রামবাসী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার সকাল ১০টার দিকে কাসেমাবাদ বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে প্রায় শতাধিক গ্রামবাসী অংশ নেন এবং সড়ক অবরোধের কারণে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

গ্রামবাসী জানান, হত্যার প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনও হত্যাকারীদের সনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা দ্রুত হত্যাকারীদের ধরিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

কাসেমাবাদ গ্রামের শিক্ষক হুমায়ুন কবির বলেন, “হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভ স্থগিত করা হয়েছে। তবে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, আমরা কঠোর কর্মসূচি নেব।”

উল্লেখ্য, ১০ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে মঞ্জু বেপারী নিজ বাড়ি ফেরার পথে কাসেমাবাদ এলাকার নির্জন রাস্তায় হামলার শিকার হন। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন