সর্বশেষ

স্বাস্থ্য

এক দিনে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯২

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১৩ মে, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও তিন শিশুর প্রাণহানি ঘটেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে হাম-সংক্রান্ত শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় বুধবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে জানা গেছে, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার ২ বছর ৩ মাস বয়সী হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ বছর ৪ মাস বয়সী রাইসা জান্নাত এবং ছাতকের ৮ মাস বয়সী আরিয়া জান্নাত।

একই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৯২ জন সন্দেহভাজন হাম রোগী। বর্তমানে সিলেটের সরকারি ও বেসরকারি হাসপাতালে ২১৭ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১১০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৫০ জন, এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের অন্যান্য হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০ জন, এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হাম শনাক্ত রোগীর সংখ্যা ১৪৭ জনে পৌঁছেছে, যার মধ্যে সর্বাধিক ৭৩ জন সুনামগঞ্জ জেলায়।

হাম রোগীর সংখ্যা বাড়ার কারণে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সোমবার থেকে ৩২ শয্যার ‘হাম আইসোলেশন ইউনিট’ চালু করা হয়েছে। পাশাপাশি পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বাড়ানো হয়েছে, যার ফলে সিলেটে মোট আইসিইউ শয্যা সংখ্যা এখন ২২।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনীর রাশেদ বলেন, “হামের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত স্থান সংকুলান হচ্ছিল না। এজন্য শিশু ওয়ার্ডে বিশেষ হাম আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে এবং আইসিইউ সুবিধাও বৃদ্ধি করা হয়েছে।”

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন