সর্বশেষ

সারাদেশ

টাঙ্গাইলে ১ মাসের শিশুকে ভুলে জলাতঙ্কের টিকা প্রয়োগ

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুল করে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের এক কর্মচারীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই ভ্যাকসিনটি শিশুটিকে প্রয়োগ করেন। তবে সাধারণত এই ভ্যাকসিন দেওয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তিনি অনুপস্থিত থাকায় পিআরএল-এ থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিনটি দেওয়ান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

শিশুটির মা মৌ অভিযোগ করে বলেন, তারা নিয়মিত টিকা দেওয়ার জন্য ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নুরুল ইসলাম নুরুর টিকা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। পরে পিআরএল-এ থাকা কাইয়ুমকে ডেকে এনে টিকা দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে কাইয়ুম তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। বর্তমানে শিশুটি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে বলে জানান তিনি। এ ঘটনায় তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, এটি ভুলবশত ঘটেছে এবং তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিজের ভুল স্বীকার করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে তাঁর দাবি, এ টিকা শিশুটির কোনো সমস্যা করবে না। তারপরও পরিবারকে পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, এক মাস বয়সী শিশুকে ভুল টিকা দেওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন এবং ঘটনার পরপরই তিনি বিষয়টি অবগত হন। তিনি শিশু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন।

তবে শিশু বিশেষজ্ঞদের মতে, এক মাস বয়সী শিশুকে ভুলবশত দেওয়া এই টিকা থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারপরও শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন