সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে লাউক্ষেতে দুর্বৃত্তদের তাণ্ডব: ১ রাতেই ২ লাখ টাকার ফসল শেষ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক বর্গাচাষির হাড়ভাঙা পরিশ্রম ও বুকভরা স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ করে দিয়েছে দুর্বৃত্তরা।

উপজেলার খলিসাকুন্ডি দর্গাপাড়া মাঠে পূর্বশত্রুতার জেরে প্রায় এক বিঘা জমির কয়েকশ লাউ গাছ কেটে সাবাড় করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে এ অমানবিক ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক উলফাজ শেখ ও তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক উলফাজ শেখ অন্যের জমি লিজ নিয়ে অনেক কষ্ট ও অর্থ ব্যয়ে লাউ চাষ করেছিলেন। বর্তমানে ক্ষেতজুড়ে ঝুলছিল অসংখ্য কচি লাউ। আর মাত্র কয়েকদিন পরেই সেগুলো বাজারজাত করার প্রস্তুতি চলছিল। কিন্তু বুধবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখেন, তার সব পরিশ্রমের ফসল মাটিতে লুটিয়ে আছে। দুর্বৃত্তরা প্রতিটি গাছের গোড়া নিখুঁতভাবে কেটে রেখে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের বড় ছেলে শাকিল শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা-মা দাদির চিকিৎসার জন্য কুষ্টিয়া হাসপাতালে ছিলেন। সেই সুযোগে রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের সব শেষ করে দিয়েছে। এই ক্ষেত থেকে প্রায় দুই লাখ টাকার লাউ বিক্রির আশা ছিল আমাদের। এখন আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষেতে ভিড় জমান। একজন পরিশ্রমী কৃষকের সঙ্গে এমন নির্মম ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভিন বলেন, “আমাদের কৃষি অফিসের কর্মকর্তারা আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগামীকাল আমি নিজেও যাব। ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি কোনো কৃষি প্রণোদনার ব্যবস্থা করা যায় কি না, আমরা তা গুরুত্বসহকারে দেখছি।”

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন