সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় নাগরিক সংগঠন ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি আয়োজন করে ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী’ ও ‘প্রান্তজন’।
কলাপাড়ায় সরকারি ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের দাবি নিয়ে মানববন্ধন
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
বুধবার, ১৩ মে, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় নাগরিক সংগঠন ও স্থানীয় জনসাধারণের উদ্যোগে সরকারি ভবনের ছাদে ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি আয়োজন করে ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী’ ও ‘প্রান্তজন’।
মানববন্ধনের পরে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে সাধারণ জনগণকে জাতীয় গ্রিডের চাপ কমানো এবং সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি সম্পর্কে সচেতন করা হয়। কর্মসূচির সমাপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা জ্বালানি সংকট, আমদানি নির্ভরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা এটিকে পরিবেশবান্ধব, সময়োপযোগী এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
গত সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক সেমিনারে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সৌরশক্তি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন