সর্বশেষ

সারাদেশ

টিকটকে প্রেম, বিয়ে করতে এসে কুষ্টিয়ার হাসপাতালে বগুড়ার তরুণ

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টিকটকে পরিচয়, তারপর প্রেম। সেই প্রেমের টানে বগুড়া থেকে কুষ্টিয়ায় বিয়ে করতে এসে শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় ঠাঁই হয়েছে ইলিয়াস সরদার (১৮) নামের এক তরুণের।

প্রেমিকার পরিবার বিয়ের শর্ত দিলেও নিজ পরিবারের সমর্থন না পেয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিচ্চুনপুর গ্রামের আশরাফ সরদারের ছেলে ইলিয়াস সরদারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়া গ্রামের এক তরুণীর। ইলিয়াস জানান, প্রথমে টিকটকে ভিডিও দেখে তাঁদের মধ্যে ভালো লাগা তৈরি হয়। পরবর্তীতে ফেসবুকে কথোপকথনের মাধ্যমে তা গভীর প্রেমে রূপ নেয়।

গত সোমবার (১১ মে) ইলিয়াস তাঁর প্রেমিকাকে বিয়ে করার উদ্দেশ্যে বগুড়া থেকে কুষ্টিয়ায় আসেন। তিনি সরাসরি প্রেমিকার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় মেয়ের পরিবার থেকে শর্ত দেওয়া হয় যে, ছেলের বাবা-মা আসলে তবেই বিয়ের পিঁড়িতে বসতে দেওয়া হবে।

ইলিয়াস ফোনে তাঁর পরিবারকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাঁকে প্রচণ্ড বকাঝকা করেন এবং আসতে অস্বীকৃতি জানান। এতে হতাশ হয়ে ওইদিন সন্ধ্যার দিকে প্রেমিকার বাড়ির পাশে একটি মেহগনি বাগানে গিয়ে বিষপান করেন তিনি।

বিষপানের পর স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা জানান, সোমবার রাতে ইলিয়াসকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল পর্যন্ত ইলিয়াসের পরিবারের কোনো সদস্য হাসপাতালে তাঁর খোঁজ নিতে আসেননি। অন্যদিকে প্রেমিকার পরিবারের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি। হাসপাতালে একা পড়ে থাকা ইলিয়াস আক্ষেপ করে বলেন, "আমরা (আমি ও প্রেমিকা) বিয়েতে রাজি থাকলেও আমার পরিবার না আসায় সব ভেস্তে গেছে। বাবা-মার বকা সইতে না পেরে আমি আত্মহত্যার চেষ্টা করেছি।"

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন