সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আজ বুধবার দুপুর ২টায় পরিচালিত এই অভিযানে বিএসটিআই’র ছাড়পত্রবিহীন শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ, স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে নিউমার্কেটে অবস্থিত “সুমন অ্যান্ড ব্রাদার্স” প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য মজুদ রাখার দায়ে থিম ওমর প্লাজায় অবস্থিত “লিরা ইমপোর্ট” প্রতিষ্ঠানকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, রাজশাহী জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন