সর্বশেষ

জাতীয়

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ৭,১৫০ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫৩,০৫৬ জন।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০