জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: অভিযুক্তের ছবি প্রকাশ করে সন্ধান চাইল র্যাব
বুধবার, ১৩ মে, ২০২৬ ১:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে র্যাব-৪ (সাভার ক্যাম্প)।
আজ বুধবার দুপুরে র্যাব-৪-এর অফিসিয়াল ফেসবুক পেজে অভিযুক্তের ছবি প্রকাশ করে এই তথ্য চাওয়া হয়।
র্যাব-৪ তাদের ফেসবুক পোস্টে জানায়, ছবির ওই ব্যক্তির পরিচয় কারো জানা থাকলে দ্রুত র্যাবের দেওয়া নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অভিযুক্তের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। যোগাযোগের নম্বর: ০১৭৭৭-৭১০৪২৪।
গতকাল রাতে হলে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় ওই নারী শিক্ষার্থী হামলার শিকার হন। এক যুবক তাকে জোরপূর্বক পাশের ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে ওই পথ দিয়ে যাওয়া অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করে দেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা। ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, বরং একজন বহিরাগত।
এই ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভুক্তভোগী শিক্ষার্থীর সহায়তায় ইতোমধ্যে সাভারের আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও র্যাব অভিযুক্তকে গ্রেপ্তারে চিরুনি অভিযান চালাচ্ছে।
১৪৭ বার পড়া হয়েছে